
চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্য ঘিরে তীব্র আলোচনা চলছে।
তিনি বলেন—
“আগামী নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়। প্রশাসনের সবাইকে আমাদের আন্ডারে আনতে হবে। আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেপ্তার করবে, মামলা করবে।”
শনিবার সন্ধ্যার সমাবেশে তিনি আরও দাবী করেন, আসন্ন নির্বাচনে পার্শ্ববর্তী দেশ থেকে বস্তা বস্তা টাকা ও অস্ত্র ঢোকার শঙ্কা রয়েছে।
বক্তব্যের একপর্যায়ে কেন্দ্রীয় এক নেতার দৃষ্টি আকর্ষণ করে শাহজাহান চৌধুরী বলেন, ‘যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে।
উল্লেখ্য, এই বক্তব্য দেওয়ার সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান মঞ্চে উপস্থিত ছিলেন না।





