কালুখালী টাইমস

বালিয়াকান্দিতে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মুজাহিদের মিছিল, পথসভা ও উঠান বৈঠক 

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি মো. মুজাহিদুল ইসলাম।

রবিবার (২৩ নভেম্বর) বিকালে তিনি পাংশা থেকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে মোটরসাইকেল শোডাউনসহ বালিয়াকান্দিতে আসেন। শোডাউনটি বালিয়াকান্দির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া বাজারে একটি সংক্ষিপ্ত পথসভা, লিফলেট বিতরণ এবং বাঘুটিয়া গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পথসভা ও উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মো. মুজাহিদুল ইসলাম।

বক্তব্যে তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে মাঠে নেমেছি। দল যদি আমাকে রাজবাড়ী-২ আসনে মনোনয়ন দেয়, তবে আপনাদের ভোট ও ভালোবাসা নিয়ে নির্বাচিত হয়ে ইনশাআল্লাহ এ অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করবো। বিশেষ করে বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, রাস্তা-ঘাট সংস্কার, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং মানুষের সব সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন—বালিয়াকান্দি উপজেলা বিএনপির সদস্য ও বহরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম শেখ, বহরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমজাদ আলী শেখ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব আলী মুন্সী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান শেখ, বালিয়াকান্দি উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. ওহিদ মণ্ডলসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে সন্ধ্যায় মুজাহিদুল ইসলামের নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলা সড়ক থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বালিয়াকান্দি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাররাস্তা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)