কালুখালী টাইমস

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জেলি পুশ চিংড়ির বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, বিক্রেতাকে জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভোক্তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর ২০২৫) বালিয়াকান্দি বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।

অভিযানে জানা যায়, বাজারে জেলি পুশ কৃত চিংড়ি বিক্রির অভিযোগে নিরঞ্জন হালদার নামে এক বিক্রেতার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়। পরে মোবাইল কোর্ট তাকে ১,০০০ টাকা জরিমানা করেন।

অভিযান চলাকালে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় ১১ কেজি জেলি পুশ কৃত চিংড়ি মাছ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন,
“জেলি পুশ মাছ বাজারে তোলা সম্পূর্ণ বেআইনি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। সাধারণ মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের অভিযান নিয়মিত চলবে।”

স্থানীয়রা জানিয়েছেন, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় চিংড়ি ও অন্যান্য খাদ্যপণ্যে কৃত্রিম উপাদান ব্যবহার করছে, যা ক্রেতাদের প্রতারণা এবং স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। সৎ ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা এই অভিযানকে স্বাগত জানিয়েছেন।

উপজেলা প্রশাসন জানায়, বাজারে খাদ্যের মান বজায় রাখা ও ভোক্তা অধিকার রক্ষায় নিয়মিত মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। একই সঙ্গে নিরাপদ খাদ্য বিক্রিতে ব্যবসায়ীদের সচেতন হওয়ারও আহ্বান জানানো হয়েছে।

রাজবাড়ীতে তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ ও বৈধ কাগজ না থাকায় ১১ জনকে জরিমানা

মো. আকাশ মাহমুদ: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিরিয়াল ভঙ্গ এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে আসায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে

সময়ের ‘১৫’র সন্ধি’ উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ আয়োজন

রাজবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও

মানিকগঞ্জে শিশু হত্যার সন্দেহে গণপিটুনি: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা ও চাচার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় অপহৃত এক শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন এক যুবকের বাবা ও চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং

‘বাঁচলে একসাথে, মরলে একসাথে’: স্ত্রীকে কিডনি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জসিম

পর্দার নয়, বাস্তবের এক ‘নায়ক’ হিসেবে আবির্ভূত হলেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি কিডনি দান করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন স্ত্রী

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: আড়ম্বরহীন দিনে স্মরণ করা হচ্ছে স্বাধীনতার ‘আতুর ঘর’কে

মুজিবনগর (মেহেরপুর): আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের তৎকালীন বৈদ্যনাথতলার

You cannot copy content of this page