কালুখালী টাইমস

পাংশার মাছপাড়ায় বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মুজাহিদের গণসংযোগ ও মিছিল

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) :  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে রাজবাড়ীর পাংশায় রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. মুজাহিদুল ইসলামের গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় মাছপাড়া বাজার এলাকায় এ গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ মানুষের মাঝে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়।
পরে মাছপাড়া রেলওয়ে স্টেশনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. মুজাহিদুল ইসলাম।
বক্তব্যে তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমি ধানের শীষের পক্ষে মাঠে নেমেছি। কেন্দ্রীয় নেতারা আমাকে এলাকায় প্রচার প্রচারণার জন্য নির্দেশ দিয়েছেন। তাদের নির্দেশনা অনুযায়ী আমি রাজবাড়ী-২ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছি। আমি শতভাগ আশাবাদী দল আমাকে এ আসনে মনোনয়ন দেবে। যদি আমাকে রাজবাড়ী-২ আসনে মনোনয়ন দেয়, তবে আপনাদের ভোট ও ভালোবাসা নিয়ে নির্বাচিত হয়ে ইনশাআল্লাহ এ অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করবো। বিশেষ করে বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, রাস্তা-ঘাট সংস্কার, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং মানুষের সকল সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবো।
তিনি আরও বলেন, “আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে দলের পক্ষে কাজ করতে গিয়ে আমি জেলে গিয়েছি। দুর্দিনে এলাকার মানুষের পাশে থেকেছি। কারাবন্দী নেতাকর্মীর পরিবারের সহযোগিতা করেছি। তাই দল আমাকেই মূল্যায়ন করবে।”
গণসংযোগ ও মিছিলে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীসমর্থক উপস্থিত ছিলেন।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)