কালুখালী টাইমস

বালিয়াকান্দিতে স্বপ্ন ছোঁয়া সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের জন্য কম্বল বিতরণ

জাকির হোসেন পাটোয়ারী :বালিয়াকান্দি প্রতিনিধি

চারদিকে কনকনে শীত সাথে কুয়াশা। সারাদেশে যেমন শীতের প্রকোপ বেড়েছে, তেমনি বেড়েছে গরিব-দুঃখী মানুষের দুর্ভোগ। ছিন্নমূল অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের একদল তরুণ যুবকদের নিজস্ব অর্থায়নে, স্বপ্নছোঁয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৬০ টি অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন সংগঠনটির যুবকরা।
স্বপ্ন ছোয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ৩৫ সদস্যের
সংগঠনের উদ্যোগে অর্থ সংগ্রহ করে কম্বল কিনে দিচ্ছেন ছিন্নমূল শীতার্ত মানুষদের। ‘ঐক্য শক্তি’ স্লোগানকে সামনে রেখে ‘অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন’ গড়ে তুলছেন যুবকরা। স্বপ্ন ছোঁয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন এটা সম্পুর্ন অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ।
তাদের ধারাবাহিক কার্যক্রমে শীতার্ত মানুষের মাঝে মোটরসাইকেলে করে কম্বল নিয়ে বেশ কয়েকটি গ্রামে ঘুরে ঘুরে রাতের আঁধারে শীতবস্ত্র বিতরণ করেছেন।
গত কয়েকদিনে তারা সড়কের পাশে ও বাড়ি বাড়ি গিয়ে বালিয়াকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৬০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।
বিতরণ করা এসব বস্ত্র দেওয়া হয়েছে সড়কের পাশে শুয়ে থাকা মানসিক ভারসাম্যহীন, বিধবা, বয়স্ক পুরুষ ও নারী, প্রতিবন্ধী এবং এতিম অসহায়দের।
এছাড়া বালিয়াকান্দি সদর ইউনিয়নের সুইজগেট এলাকায় একটি মানবিক দেয়াল তৈরি করেছে সংগঠনটি। এছাড়াও বিভিন্ন সামাজিক মানব কল্যাণ মূলক কাজের সাথে জড়িত হয়ে উঠেছেন সংগঠনটি।
স্বপ্ন ছোয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি : মাওলানা নুর ইসলাম বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছি। শীতবস্ত্র দেয়ার পাশাপাশি আমরা বালিয়াকান্দিতে একটি মানবিক দেয়াল তৈরি করার চেষ্টা করছি।
সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, আমরা ছিন্নমূল ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি। সড়কের পাশে ও বাড়ি বাড়ি গিয়ে এবছরে ৬০টি কম্বল বিতরণ করেছি। সংগঠনটি অসহায় রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করে থাকেন।
বিভিন্ন সময়ে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মাঝে ক্ষুদ্র পরিসরে শিক্ষা উপকরণ ক্রয়ের সহযোগিতাও করে আসছে সংগঠনটি।
তিনি আরো বলেন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। মূলত এই কথা থেকেই আমরা অনুপ্রাণিত হয়েছি। ভবিষ্যতে সমাজের বিভিন্ন শিক্ষামূলক কাজের মাধ্যমে সমাজের সেবা করে যাবেন স্বপ্ন ছোঁয়া সমাজকল্যান ফাউন্ডেশন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও