কালুখালী টাইমস

তীব্র বিরোধ; বিএনপির একাধিক আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ঘোষিত প্রার্থী তালিকাকে ঘিরে তৃণমূলে তীব্র বিরোধ দেখা দিয়েছে। ঘোষিত ২৩৬ আসনের মধ্যে অন্তত ৪০টিরও বেশি আসনে মনোনয়ন নিয়ে বিক্ষোভ, অবরোধ, পাল্টা–কর্মসূচি চলতে থাকায় নীতিনির্ধারকদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। দলীয় সূত্র জানায়, মনোনয়ন পাওয়া ও বঞ্চিত—উভয় পক্ষের নেতাকর্মীরা এলাকায় প্রচার চালাচ্ছেন। বঞ্চিতদের সমর্থকেরা বিভিন্ন এলাকায় মিছিল, মানববন্ধন, মহাসড়ক […]

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন: কাছে পৌঁছাতে পারছে না ফায়ার সার্ভিসের গাড়ি

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে পৌঁছাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। সরু রাস্তা ও জনসমাগমের কারণে বড় গাড়িগুলো আগুনের কাছে যেতে না পারায় পাইপ জোড়া দিয়ে দূর থেকে পানি আনা হচ্ছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতের দিকে সাংবাদিকদের এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, “এখানে […]

শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড: ‘ষড়যন্ত্রমূলক’ নয়, বৈদ্যুতিক শর্ট সার্কিটই কারণ- তদন্ত কমিটি

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গত ১৮ অক্টোবর যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তা কোনো ‘ষড়যন্ত্রমূলক’ নয়, বরং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে—এমনটাই জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার […]

বালিয়াকান্দিতে ৪ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করে ৪ ক্লিনিক-ডায়াগণস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের বিভিন্ন বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।  এসময় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সজল কুমার সোম, উপজেলা […]

কালুখালীতে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী মুজাহিদের মিছিল-গণসংযোগ

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর কালুখালীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে মিছিল ও গণসংযোগ করেছেন রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. মুজাহিদুল ইসলাম। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় কালুখালী বাজার এলাকায় এ গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কালুখালী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে স্টেশন এলাকায় গিয়ে শেষ […]

বালিয়াকান্দিতে স্বপ্ন ছোঁয়া সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের জন্য কম্বল বিতরণ

জাকির হোসেন পাটোয়ারী :বালিয়াকান্দি প্রতিনিধি চারদিকে কনকনে শীত সাথে কুয়াশা। সারাদেশে যেমন শীতের প্রকোপ বেড়েছে, তেমনি বেড়েছে গরিব-দুঃখী মানুষের দুর্ভোগ। ছিন্নমূল অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের একদল তরুণ যুবকদের নিজস্ব অর্থায়নে, স্বপ্নছোঁয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৬০ টি অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে শীত […]

আফগানিস্তানের খোস্তে পাকিস্তানের বিমান হামলা, ১নারী ও ৯শিশুসহ নিহত ১০

আফগানিস্তানের খোস্ত প্রদেশের গরবুজ জেলায় পাকিস্তানের চালানো বিমান হামলায় নয় শিশু ও একজন নারীসহ মোট ১০ জন নিহত হয়েছে। মঙ্গলবার তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মধ্যরাতে স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা নিক্ষেপ করলে পুরো ঘর ধ্বংস হয়ে যায় এবং পরিবারের অধিকাংশ সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত শিশুদের মধ্যে […]

You cannot copy content of this page