কালুখালী টাইমস

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন: কাছে পৌঁছাতে পারছে না ফায়ার সার্ভিসের গাড়ি

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে পৌঁছাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। সরু রাস্তা ও জনসমাগমের কারণে বড় গাড়িগুলো আগুনের কাছে যেতে না পারায় পাইপ জোড়া দিয়ে দূর থেকে পানি আনা হচ্ছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতের দিকে সাংবাদিকদের এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি বলেন, “এখানে আগুন নেভানোর সীমাবদ্ধতা প্রচুর। ফায়ার সার্ভিসের গাড়ি সবগুলো আগুনের একদম কাছে যেতে পারছে না। পাইপ জোড়া দিয়ে বিশাল এলাকায় পানি সরবরাহ করতে হচ্ছে। জনসমাগমও প্রচুর—অনেকেই পাইপের লাইনে বাধা সৃষ্টি করছে।”

লে. কর্নেল তাজুল ইসলাম জানান, আগুনের তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করেছে। বর্তমানে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। বস্তির পূর্ব ও পশ্চিম দিকের আগুনের তীব্রতা কমলে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সহজ হবে বলে মনে করছেন তিনি। তবে উত্তর-পূর্ব দিকের ফ্লেম এখনো দৃশ্যমান।

আগুন নিয়ন্ত্রণে সময় বেশি লাগার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “যদি আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারতাম, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যেত। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে ৩৫ মিনিটের বেশি সময় লেগেছে। এরপর একে একে অন্যান্য ইউনিট পৌঁছাতে আরও সময় লাগে।”

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর একে একে ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পানির উৎস দূরে হওয়ায় পাইপ সম্প্রসারণে বেশি সময় লাগছে।

তিনি আরও বলেন, “আমরা আশা করছি দুই-এক ঘণ্টার মধ্যে ভালো খবর দিতে পারবো। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও