কালুখালী টাইমস

বালিয়াকান্দিতে ৪ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করে ৪ ক্লিনিক-ডায়াগণস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের বিভিন্ন বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।  এসময় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সজল কুমার সোম, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর পনিরুজ্জামান পনির সহ সহযোগিতা করে বলিয়াকান্দি থানা পুলিশ।
অভিযানে পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি, নোংরা পরিবেশে চিকিৎসা কার্যক্রম পরিচালনা, যথাযথ নিয়ম ও প্রটোকল না মেনে চিকিৎসা, রোগ নির্ণয় না করা, প্রতারণামূলক সেবার অপরাধে সেবা মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, বালিয়াকান্দি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নিরাময় ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ হাজার টাকা করে ৪ হাজর টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে আইন মেনে সেবা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন, ৪টি ক্লিনিক ও ডায়াগণস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। তাদেরকে সতর্ক করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মান নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। রোগীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ক্লিনিক–ডায়াগনস্টিক সেন্টারগুলোকে আইন মেনে চলতে হবে। অনিয়ম অব্যাহত থাকলে সিলগালা, লাইসেন্স বাতিলসহ কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও