কালুখালী টাইমস

কালুখালীতে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী মুজাহিদের মিছিল-গণসংযোগ

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) :

রাজবাড়ীর কালুখালীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে মিছিল ও গণসংযোগ করেছেন রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. মুজাহিদুল ইসলাম।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় কালুখালী বাজার এলাকায় এ গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কালুখালী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মো. মুজাহিদুল ইসলাম। তিনি বলেন,

“আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমি ধানের শীষের পক্ষে মাঠে নেমেছি। কেন্দ্রীয় নেতারা আমাকে এলাকায় প্রচার-প্রচারণার নির্দেশ দিয়েছেন। তাদের নির্দেশনা অনুযায়ী আমি রাজবাড়ী-২ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছি। আমি শতভাগ আশাবাদী দল আমাকে এ আসনে মনোনয়ন দেবে।”

তিনি আরও বলেন, “আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে দলের পক্ষে কাজ করতে গিয়ে আমি জেলে গিয়েছি। দুর্দিনে মানুষের পাশে থেকেছি, কারাবন্দী নেতাকর্মীর পরিবারের খোঁজ নিয়েছি। তাই দল আমাকে মূল্যায়ন করবে। আর দল যদি আমাকে মনোনয়ন নাও দেয়, তবুও যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই আমি ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবো।”

গণসংযোগ শেষে পাংশা ফেরার পথে রায়নগর ছোট স্লুইসগেট রায়নগর স্লুইসগেট বাজারে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বিষয়ের লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

মিছিল ও গণসংযোগে আরও উপস্থিত ছিলেন—রাজবাড়ী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাংশা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শামীম মাহমুদ, পাংশা পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাংশা পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আয়নাল মুন্সী, কালুখালী উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এম আজাদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. মিন্টু মোল্লা, পাংশা উপজেলা কৃষকদল নেতা বদিউর রহমান পাশা, কালুখালী উপজেলা বিএনপি নেতা নাজিম হোসেন মণ্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও