কালুখালী টাইমস

কালুখালী উপজেলার নতুন নির্বাহী অফিসার হচ্ছেন মোঃ মেজবাহ উদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন ইউএনও হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (২৬ নভেম্বর) এ সংক্রান্ত আটটি প্রজ্ঞাপনের মাধ্যমে ইউএনওদের নিয়োগ দেওয়া হয়েছে।
আটটি পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে। এ জন্য তাদের ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর সেকশন ১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হয়েছে। নতুন ইউএনওদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওইদিন বিকেল থেকেই তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।
বদলি করাকর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন বলেও এতে উল্লেখ করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো: মেজবাহ উদ্দিন যোগদান করবেন।
এছাড়াও রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করবেন মো: রিফাতুল হক।

রাজবাড়ীতে পেট্রোল পাম্পে কমতে শুরু করেছে সিরিয়াল, বেড়েছে বরাদ্দ

তেলের দাম বৃদ্ধি এবং ডিপো থেকে সরবরাহ বাড়ায় রাজবাড়ীর পেট্রোল পাম্পগুলোতে কমেছে যানবাহন ও মোটরসাইকেল চালকদের দীর্ঘ সিরিয়াল। আগে যেখানে এক থেকে তিন ঘণ্টা পর্যন্ত

কালুখালীতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার ৯৮.৮৩%

দেশজুড়ে একযোগে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার অংশ হিসেবে রাজবাড়ীর কালুখালী উপজেলায় ৪টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরে উপজেলায় মোট ১,১৯৯ জন

পাংশায় মামলা তুলতে অস্বীকার ও চাঁদা না দেয়ায় কৃষককে মারপিট

রাজবাড়ীর পাংশায় মামলা তুলে নিতে চাপ ও চাঁদা দাবির জেরে এক কৃষককে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত কৃষক আব্দুল খালেক সরদার (৫২) বর্তমানে

রাতে আঁধারে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১০ জন আটক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীর কলাবাগান এলাকায় গভীর রাতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১০ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২১ এপ্রিল

দুই বছর মানবিকে পড়ে পরীক্ষার আগের দিন জানলেন তিনি ‘বাণিজ্য’র ছাত্রী!

কুষ্টিয়ার কুমারখালীতে এসএসসি পরীক্ষার মাত্র এক দিন আগে মোছা. জারিন তাসনিন সন্ধি নামের এক পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। গত দুই বছর ধরে মানবিক বিভাগে

দীর্ঘদিনের বন্ধুত্ব, মারা গেলেন বন্ধুর কবর খুঁড়তে নেমে

জীবনভর ছিল তাঁদের অবিচ্ছেদ্য বন্ধুত্ব। এলাকায় মানবিক কাজের জন্য পরিচিত এই দুই বন্ধু পাড়ি জমালেন না ফেরার দেশেও প্রায় একই সঙ্গে। চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার

You cannot copy content of this page