ডিআইজি পদে পদোন্নতি পেলেন রাজবাড়ীর কৃতি সন্তান ওয়ালিদ হোসেন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কৃতি সন্তান মো. ওয়ালিদ হোসেন বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন। দীর্ঘদিনের নিষ্ঠা, কর্মদক্ষতা ও সৎ পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে তাকে পুলিশের এই গুরুত্বপূর্ণ উচ্চপদে উন্নীত করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখা জারি করা এক প্রজ্ঞাপনে তার পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়। একই প্রজ্ঞাপনে মোট ৩৩ জন সিনিয়র পুলিশ […]
কালুখালী উপজেলার নতুন নির্বাহী অফিসার হচ্ছেন মোঃ মেজবাহ উদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন ইউএনও হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (২৬ নভেম্বর) এ সংক্রান্ত আটটি প্রজ্ঞাপনের মাধ্যমে ইউএনওদের নিয়োগ দেওয়া হয়েছে। আটটি পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে। এ জন্য তাদের ‘দ্য কোড […]
রাজবাড়ীতে জেলা সনাকের সভাপতি নির্বাচিত সাংবাদিক জাহাঙ্গীর হোসেন

রাজবাড়ীতে নির্বাচনের মাধ্যমে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগী প্রতিষ্ঠান সচেতন নাগরিক কমিটির (সনাক) রাজবাড়ী জেলা শাখার ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কালের কন্ঠ ও একুশে টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজিজুল হাসান খোকা ও রাবেয়া খাতুন। জানা গেছে, সোমবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা সনাক কার্যালয়ে […]
পাংশায় পৃথক অভিযানে দুই চোরাই মোটরসাইকেলসহ ৩ জন গ্রেফতার

এস,কে পাল সমীর : রাজবাড়ীর পাংশায় পৃথক দুটি অভিযানে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ তিন জনকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে পাংশার মাছপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—পাংশা উপজেলার মাছপাড়া ইউপির গাড়াল গ্রামের শুকুর আলী মণ্ডলের ছেলে সজিব মণ্ডল (২১), মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার কানুটিয়া […]
রিপাকে চিনি না: জানালেন অধ্যাপক আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অতন্দ্রানু রিপার ভিডিও বক্তব্যকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন।বুধবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি রিপার বক্তব্যকে চরিত্রহননের উদ্দেশ্যে প্রচারিত অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন। বিবৃতিতে আলী রীয়াজ স্পষ্টভাবে জানান—তিনি রিপা নামের ওই নারীকে চেনেন না, কখনো তাঁর সঙ্গে কোনো যোগাযোগ বা সম্পর্ক ছিল না। […]
‘কুরুলুস ওসমান’ থেকে ‘সুলতান সুলেমান’ : বাংলাদেশে কেন জনপ্রিয় এই তুর্কি সিরিজগুলো?

তুর্কি টেলিভিশন সিরিজ এখন আর শুধু তুরস্কেই সীমাবদ্ধ নয়—আন্তর্জাতিক বিনোদন জগতে এগুলো শক্ত অবস্থান তৈরি করেছে। অনন্য কাহিনি নির্মাণ, আবেগময় দৃশ্য, উচ্চ মানের প্রোডাকশন ও সাংস্কৃতিক উপস্থাপনার কারণে মধ্যপ্রাচ্য, ইউরোপ, লাতিন আমেরিকা থেকে শুরু করে দক্ষিণ এশিয়া—সব অঞ্চলের দর্শকদের মন জয় করে চলেছে তুর্কি ড্রামা। রাশিয়ায় ‘কুরুলুস : ওসমান’-এর উন্মাদনা ২০২৪ সালে রুশ দর্শকদের মধ্যে […]
এয়ারবাস কেনা না হলে বাংলাদেশ–ইইউ সম্পর্কে প্রভাব পড়তে পারে: জার্মান রাষ্ট্রদূত

বাংলাদেশ বিমানের নতুন উড়োজাহাজ কেনার আলোচনায় ইউরোপীয় নির্মাতা এয়ারবাসকে বাদ দিলে তা বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। তিনি বলেন, বড় ধরনের অর্থনৈতিক সিদ্ধান্ত জিএসপি প্লাস–আলোচনা ও সামগ্রিক দ্বিপাক্ষিক পরিবেশও প্রভাবিত করতে পারে। বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ […]