
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অতন্দ্রানু রিপার ভিডিও বক্তব্যকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন।
বুধবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি রিপার বক্তব্যকে চরিত্রহননের উদ্দেশ্যে প্রচারিত অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন।
বিবৃতিতে আলী রীয়াজ স্পষ্টভাবে জানান—
তিনি রিপা নামের ওই নারীকে চেনেন না, কখনো তাঁর সঙ্গে কোনো যোগাযোগ বা সম্পর্ক ছিল না। তাঁর নামে প্রচারিত অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের বিভ্রান্তিকর ভিডিও ও মন্তব্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।
অবিলম্বে এসব অপপ্রচার বন্ধ না হলে মানহানিকর ও আপত্তিকর এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


