কালুখালী টাইমস

পাংশায় পৃথক অভিযানে দুই চোরাই মোটরসাইকেলসহ ৩ জন গ্রেফতার

এস,কে পাল সমীর : রাজবাড়ীর পাংশায় পৃথক দুটি অভিযানে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ তিন জনকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে পাংশার মাছপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—পাংশা উপজেলার মাছপাড়া ইউপির গাড়াল গ্রামের শুকুর আলী মণ্ডলের ছেলে সজিব মণ্ডল (২১),
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার কানুটিয়া গ্রামের মন্নু মোল্লার ছেলে নাজমুল হাসান মুন্না (৩০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাড়াইল গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে মো. সমীর মিয়া (৩২)।
থানা সূত্রে জানা যায়, পাংশা থানার মামলা নং-১৫, তারিখ ২৫/১১/২০২৫ খ্রি., ধারা-৪১৩ পেনাল কোড অনুযায়ী জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলামের দিকনির্দেশনায়, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেব্রত সরকারের তত্ত্বাবধানে এবং পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) সাজিদ আহমেদ ও সঙ্গীয় ফোর্স মঙ্গলবার বিকেলে মাছপাড়া উত্তর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সজিব মণ্ডলের দেখানো মতে মাছপাড়া উত্তর বাজারের মা-বাবার দোয়া মোটরস (আলিমের গ্যারেজ) এর সামনে থেকে রেজিস্ট্রেশনবিহীন ম্যাট ব্লু রঙের TVS Apache RTR মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অপরদিকে একই দিন পাংশা থানার এফআইআর নং-২০, তারিখ ২৫/০৭/২০২৫ খ্রি., জি আর নং-১৭৪, তারিখ ২৫/০৭/২০২৫ খ্রি., ধারা ৪৫৪/৩৮০ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী দায়েরকৃত আরেকটি চুরি মামলার তদন্তে এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান পরিচালনা করে। নাজমুল হাসান মুন্না ও মো. সমীর মিয়ার দেখানো মতে বাঞ্ছারামপুর থানাধীন ভিটিজাগরাচর ভোজন বাড়ী রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের পূর্ব পাশের পাকা রাস্তার ওপর থেকে রেসিং ব্লু রঙের Yamaha R15 মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “ধৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)