কালুখালী টাইমস

ডিআইজি পদে পদোন্নতি পেলেন রাজবাড়ীর কৃতি সন্তান ওয়ালিদ হোসেন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কৃতি সন্তান মো. ওয়ালিদ হোসেন বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন। দীর্ঘদিনের নিষ্ঠা, কর্মদক্ষতা ও সৎ পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে তাকে পুলিশের এই গুরুত্বপূর্ণ উচ্চপদে উন্নীত করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখা জারি করা এক প্রজ্ঞাপনে তার পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়। একই প্রজ্ঞাপনে মোট ৩৩ জন সিনিয়র পুলিশ কর্মকর্তাকে ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

বর্তমানে তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)–এ অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অপরাধ দমন, দক্ষ নেতৃত্ব, তদন্তে সময়োপযোগী উদ্যোগ এবং পেশাদার মনোভাবের কারণে তিনি পুলিশের অন্যতম সম্মানিত ও প্রশংসিত কর্মকর্তা হিসেবে পরিচিত।

পদোন্নতি প্রসঙ্গে ওয়ালিদ হোসেন বলেন,
“দেশ ও জনগণের জন্য কাজ করা আমার দায়িত্ব এবং গর্ব। আইনশৃঙ্খলা রক্ষা, ন্যায়বিচার নিশ্চিতকরণ ও জনস্বার্থে কাজ করতে আমি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।”

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও