কালুখালী টাইমস

এয়ারবাস কেনা না হলে বাংলাদেশ–ইইউ সম্পর্কে প্রভাব পড়তে পারে: জার্মান রাষ্ট্রদূত

বাংলাদেশ বিমানের নতুন উড়োজাহাজ কেনার আলোচনায় ইউরোপীয় নির্মাতা এয়ারবাসকে বাদ দিলে তা বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। তিনি বলেন, বড় ধরনের অর্থনৈতিক সিদ্ধান্ত জিএসপি প্লাস–আলোচনা ও সামগ্রিক দ্বিপাক্ষিক পরিবেশও প্রভাবিত করতে পারে।

বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিক্যাব সভাপতি একেএম মঈনুদ্দিন এবং বক্তব্য দেন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।

রাষ্ট্রদূত রুডিগার লোটজ বলেন, “আমরা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার। আশা করি এই সম্পর্কের ধারাবাহিকতা বজায় থাকবে।”
তিনি আরও বলেন, “এয়ারবাস একটি চমৎকার পণ্য—বিশেষ করে বাংলাদেশের মতো দ্রুত বেড়ে ওঠা বিমানবাজারের জন্য। যদিও আমি বিমান শিল্পের প্রতিনিধি নই, তবুও এটি বাংলাদেশের জন্য উত্তম বিকল্প হতে পারে।”

দ্বিপাক্ষিক সম্পর্কেও প্রভাব পড়তে পারে

রাষ্ট্রদূত জানান, বিমান কেনাসহ বড় অর্থনৈতিক সিদ্ধান্তগুলো জিএসপি প্লাস–আলোচনার পরিবেশকে প্রভাবিত করে। “প্রতিটি সিদ্ধান্তেরই সামগ্রিক সম্পর্কে প্রতিফলন পড়ে। বাংলাদেশের সিদ্ধান্ত সম্পূর্ণ সার্বভৌম—তবে এর প্রভাবও থাকে,” বলেন তিনি।

ইইউ রাষ্ট্রদূতদের চাপ বেড়েছে

সম্প্রতি ঢাকায় ফ্রান্স দূতাবাসে এক যৌথ বক্তব্যে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইইউ রাষ্ট্রদূতরা আশা প্রকাশ করেন—বিমানের উড়োজাহাজ কেনার আলোচনায় এয়ারবাসকে ‘যৌক্তিকভাবে’ বিবেচনা করা হবে।

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বিমান খাতে বাংলাদেশের বিশাল প্রবৃদ্ধি সম্ভাবনার কারণে ইউরোপীয় ইউনিয়নের “যথাযথ স্থান” থাকা প্রয়োজন। ইউরোপীয় কোম্পানিগুলো যেন বাণিজ্যিক যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতা করতে পারে—এ জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বোয়িং কেনা নিয়ে নতুন বিতর্ক

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে গত জুলাইয়ে অন্তর্বর্তী সরকার মার্কিন কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত প্রকাশ করে।
এতে পূর্ববর্তী সরকার—আওয়ামী লীগ আমলে—এয়ারবাস থেকে ১০টি বড় উড়োজাহাজ কেনার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা অনিশ্চয়তার মুখে পড়ে।

সরকার পরিবর্তনের পর এয়ারবাস–সংক্রান্ত সিদ্ধান্ত আর এগোয়নি। বাণিজ্য ঘাটতির চাপে গত জুলাইয়েই মার্কিন স্বার্থে সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)