
এস,কে পাল সমীর : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পাংশা উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বাদ জোহর পাংশা থানা মোড়ে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের পূর্বে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীরা এক পারা পবিত্র কোরআন খতম করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর-রশীদ, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল ও মো. রেজাউল করিম রিংকু, পাংশা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মফিজুর রহমান, যশাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসিবুন্নবী সাচ্চু, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলমগীর হোসেন এবং ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাজু আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তুহিনুর রহমান, পাংশা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. শামীম আহমেদ রুবেল, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, পাংশা পৌর ছাত্রদলের সভাপতি মো. রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আশিক বিল্লাহ, পাংশা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. শামিমুর রহমান শোভনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুস সাত্তার।





