কালুখালী টাইমস

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কালুখালীতে শ্রমিকদলের দোয়া মাহফিল

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীর কালুখালী উপজেলা শ্রমিকদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) বাদ মাগরিব উপজেলার কালিকাপুর ইউনিয়নের এ.জেড.এম ছাকেন উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীরা বাদ আছর থেকে মাগরিব পর্যন্ত পবিত্র কোরআন তেলাওয়াত করেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—রাজবাড়ী-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো. মুজাহিদুল ইসলাম, কালুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুরুজ আলী মুন্সী, বিএনপি নেতা মো. নাজিম উদ্দিন, বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সজল আহম্মেদ, রাজবাড়ী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাংশা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শামিম মাহমুদ, পাংশা থানা বিএনপির সাবেক সদস্য আব্দুল করিম মণ্ডল, কালুখালী উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কালিকাপুর ইউনিয়ন যুবদল নেতা শাহিন মণ্ডল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, দারুন নাজাত এতিমখানা ও মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. রফিকুল ইসলাম।
পরে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. কারিমুল্লাহ।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর