কালুখালী টাইমস

পাংশায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সনাতনীদের প্রার্থনা

 

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: বিএনপি’র চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় পাংশা কেন্দ্রীয় কালী মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ হিন্দু কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্ট, পাংশা উপজেলা শাখার আয়োজনে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বক্তব্য রাখেন—পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রান্তোষ কুমার কুন্ডু, বাংলাদেশ হিন্দু কল্যাণ ফ্রন্টের রাজবাড়ী জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক বিধান কুমার বিশ্বাস, পাংশা স্টেশন বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি সুব্রত কুমার দাস সাগর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ডা. ধীরেন্দ্রনাথ বিশ্বাস, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার কুন্ডু, পাংশা আদি মহাশ্মশান কমিটির সাবেক সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার কুন্ডু, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক সুশীল মুদী, পাংশা আদি মহাশ্মশান কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন রায়, দত্তপাড়া কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক গোবিন্দ দত্ত প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, পাংশা পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক পাল, সাধারণ সম্পাদক তমাল তরু পোদ্দার, মাগুড়াডাঙ্গী সর্বজনীন দুর্গা মন্দিরের সহ-সভাপতি রতন কুমার দে, পাংশা সরকারি কলেজের প্রভাষক বিমল কর্মকার, পাংশা স্টেশন বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম বসাকসহ বিভিন্ন এলাকার সনাতনী নারী-পুরুষ।
এসময় উপস্থিত সকলের সমবেত প্রার্থনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির আহ্বান জানানো হয়।
পবিত্র গীতা পাঠের মাধ্যমে প্রার্থনা অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও