কালুখালী টাইমস

উদযাপন নয়, নফল নামাজ ও রোজায় শুকরিয়া আদায় করুন” — বিএনপি প্রার্থী হারুন

এস,কে পাল সমীর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় ঘোষিত প্রার্থীদের তালিকায় রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর-রশীদ। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে বিএনপি তাকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৩৬টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ তালিকাতেই নিশ্চিত হয় রাজবাড়ী-২ আসনে হারুন অর-রশীদের মনোনয়ন।
মনোনয়নকে “দীর্ঘ সংগ্রামের ফল” বলে উল্লেখ করেন হারুন অর-রশীদ। তিনি বলেন—“দীর্ঘ লড়াই-সংগ্রামের পর দল আমার ওপর আস্থা রেখেছে। এখন আমাদের লক্ষ্য ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষকে জয়ী করা।”
তিনি জানান, যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ, তাই কোন ধরনের উদযাপন, মিছিল বা আতশবাজি না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন—“আপনারা কোন আনন্দ-উচ্ছ্বাস করবেন না। বরং আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ পড়ুন, যারা সুস্থ আছেন তারা একটি করে নফল রোজা রাখবেন এবং মনোনয়ন ঘোষণার জন্য শুকরিয়া আদায় করবেন।”
একইসঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বী অন্যান্য নেতাদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন—“যারা আগে প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদের বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করুন, ধানের শীষের বিজয়ের জন্য সবাই একসাথে কাজ করুন।”

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও