কালুখালী টাইমস

পাংশায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘গ্রাহক আস্থা সম্মেলন’ অনুষ্ঠিত

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র “গ্রাহক আস্থা সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ১০টায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পাংশা মেট্রো’র আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিট ম্যানেজার মোঃ হাবিবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সহকারী ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সাহিল।

তিনি বলেন, “একসময় ইন্স্যুরেন্সের মাধ্যমে বাংলাদেশের আপামর জনতা অনেক হয়রানির শিকার হয়েছে, অনেক প্রতারণা ও খারাপ অভিজ্ঞতার শিকার হয়েছে। কিন্তু সমস্ত অভিজ্ঞতা পেছনে ফেলে ধ্বংস করে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান সঠিক সময়ে, সঠিক সেবা দেয়ার চেষ্টা করছে। সেই প্রতিষ্ঠানের নাম সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি.।”

তিনি আরও বলেন, “ইসলামী শরিয়াহ্ মোতাবেক পরিচালিত সোনালী লাইফ গ্রাহক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছে। গ্রাহকের আস্থা অর্জনই কোম্পানির মূল সাফল্য।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কালিয়াকৈর মেট্রো’র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রাজিব আল আরাফাত।
এছাড়াও বক্তব্য রাখেন, ব্রাঞ্চ ম্যানেজার নাঈমুর রহমান হিমেল, পাংশা মেট্রো’র ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট রোজিনা খাতুন ও সোহানুর রহমান সোহান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স পাংশা মেট্রো’র ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট মিলন হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার মোঃ এনামুল হক।
পাংশা মেট্রো (৫০৩) আয়োজিত এ সম্মেলনে উপস্থিত গ্রাহক ও অংশগ্রহণকারীরা কোম্পানির চলমান বিভিন্ন সেবা কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নানা দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতার শুরু হয়।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও