কালুখালী টাইমস

মহা পবিত্র বিশ্ব উরশ শরীফ ২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে মিশন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহা পবিত্র বিশ্ব উরশ শরীফ ২০২৬ সফলভাবে উদযাপনের লক্ষ্যে রাজবাড়ীতে জাকের পার্টি ছাত্রফ্রন্টের উদ্যোগে মিশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ও মিশন প্রধান জননেতা জনাব রবিউল ইসলাম রবি

সভায় অতিথি পরিমণ্ডলের পাশাপাশি জাকের পার্টি ছাত্রফ্রন্টের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট রাজবাড়ী জেলা সভাপতি আশরাফুল ইসলাম আমজাদ। সভা পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক হানিফ আহমেদ। সহযোগিতায় ছিলেন সাংগঠনিক সম্পাদক ফয়সাল মোল্লা এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন রাজ

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত এবং মিলাদ-কিয়াম এর মাধ্যমে শুরু হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

সভায় বক্তারা বলেন, মহা পবিত্র বিশ্ব উরশ শরীফ ২০২৬ কে সফল করতে সংগঠনের প্রতিটি স্তরের কর্মীদের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। তারা আগত আয়োজনকে ঐতিহাসিক রূপ দিতে সর্বস্তরের সহযোগিতা কামনা করেন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও