কালুখালী টাইমস

পাংশায় মহিলা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বাদ আসর পৌরসভার ৯ নং ওয়ার্ড মহিলা দলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুন অর-রশীদ।
পাংশা পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক শিপন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুন অর-রশীদের সহধর্মিণী সেলিনা ইয়াসমিন, পাংশা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, পাংশা পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানের কন্যা চামেলী খাতুন, পাংশা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন এবং পাংশা পৌর ছাত্রদলের সভাপতি মো. রাশেদুল ইসলাম ও পাংশা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ শামীমুর রহমান শোভন।
পরে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রিংকু।

দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কুলটিয়া গ্রামের অসংখ্য নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও