কালুখালী টাইমস

পাংশায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

এস,কে পাল সমীর: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি পালন করা হয়। দিবসটির শুরুতে উপজেলা চত্বরে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়। এসময় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক। পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শাহজুঁই কামিল মাদরাসার উপাধ্যক্ষ ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শামসুল আলম (সোহরাব) এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী প্রণব কান্তি বল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সানোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা–কর্মচারী, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পাংশা মডেল মসজিদের পেশ ইমাম মো. আলিমুজ্জামান এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন ড. কাজী মোতাহার হোসেন কলেজের প্রভাষক মৃত্যুঞ্জয় সাহা।

আলোচনা সভা শেষে পাংশা উপজেলায় ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শাপলা কাব ও রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডপ্রাপ্ত ৫৯ জন এবং পিএস অ্যাওয়ার্ডপ্রাপ্ত ১ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)