কালুখালী টাইমস

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

রাজবাড়ীর কালুখালী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন নারী সংগঠনের কর্মী, স্থানীয় নারী উদ্যোক্তা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ নানা স্তরের মানুষ। র‍্যালির পুরো সময়জুড়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী অধিকার, শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক বিভিন্ন স্লোগানে মুখর ছিল এলাকা।

র‍্যালি শেষে অদম্য নারী পুরস্কার কার্যক্রমের আওতায় বীরত্ব, সংগ্রাম, আত্মনির্ভরতা ও সমাজ পরিবর্তনে বিশেষ অবদান রাখা বেশ কয়েকজন নারীকে সংবর্ধনা জানানো হয় এবং একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শামস সাদাত মাহমুদ উল্লাহ।

এ সময় আরও বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার, কাজী এজাজ কায়সার,পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার,যুব উন্নয়ন কর্মকর্তা আতাহার আলী,মদাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোদন কুমার প্রামাণিক।

অদম্য নারীদের পক্ষ থেকে অনুপ্রেরণাদায়ী বক্তব্য রাখেন সেলিনা আক্তার, মুক্তিয়ারা পারভীন ও সুফিয়া সুলতানা। তারা নিজেদের সংগ্রামের গল্প তুলে ধরে নারীর ক্ষমতায়নের ধারাবাহিক অগ্রযাত্রায় আরও পরস্পরের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা রোধে আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে। নারীর শিক্ষা, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে এ সমস্যা অনেকটাই কমে আসবে। বেগম রোকেয়ার আদর্শ নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এমন আয়োজন বড় ভূমিকা রাখে বলেও মত দেন তারা।

অনুষ্ঠানের শেষ অংশে অতিথিরা মনোনীত অদম্য নারীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

দিনব্যাপী এ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন উৎসবমুখর হয়ে ওঠে। স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন নারীদের এগিয়ে যাওয়ার পথে নতুন অনুপ্রেরণা যোগাবে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও