কালুখালী টাইমস

পাংশায় পাটখড়ির পালানে অগ্নিসংযোগ, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

এস,কে পাল সমীর: রাজবাড়ীর পাংশায় এক পাটখড়ি ব্যবসায়ীর খড়ির পালানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৩০–৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মাসুদ শেখ (৪৭)। তিনি উপজেলার কলিমহর ইউনিয়নের তত্তিপুর গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে মাছপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে নির্মাণাধীন পাংশা জুট মিলের মধ্যে এ ঘটনা ঘটে।

অগ্নিসংযোগের ঘটনায় তিনি রকি (১৬) নামের এক যুবকসহ অজ্ঞাতনামা আরও ২ জনের বিরুদ্ধে পাংশা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত রনি কলিমহর ইউনিয়নের ফলিমারা গ্রামের রবি মাস্টারের ছেলে।

ভুক্তভোগী ব্যবসায়ী মাসুদ শেখ বলেন, ঘটনার দিন আমি বিকাল আনুমানিক ৩টার দিকে মোটরসাইকেলযোগে মাছপাড়া বাজারের ডাচ-বাংলা ব্যাংকে টাকা তুলতে যাচ্ছিলাম। ওই সময় তিনজনকে পাটখড়ির পালানের ভেতরে ঢুকতে দেখি।
ব্যাংক থেকে টাকা তুলে লক্ষ্মীপুরে পাটখড়ি কেনার উদ্দেশ্যে রওনা দিলে কিছুক্ষণ পর মোবাইল ফোনে খবর পাই আমার পাটখড়ির পালানে আগুন লেগেছে। পরে দ্রুত এসে দেখি পুরো পালান দাউদাউ করে পুড়ছে।

তার ধারণা, বিকাল ৩টা ২৫ মিনিট থেকে ৩টা ৪০ মিনিটের মধ্যে অভিযুক্ত রকি ও তার সহযোগীরা ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ করেছে। এর আগেও তিনি তাদের বহুবার নিষেধ করলেও তারা বিষয়টি কখনো আমলে নেয়নি।

ভুক্তভোগী ব্যবসায়ী আরও জানান, আগুনে তার ৪টি পালানের সম্পূর্ণ পাটখড়ির পুড়ে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। দীর্ঘ প্রবাস জীবন শেষে তিনি পাটখড়ি ব্যবসায় নেমেছিলেন।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন।

এ ব্যাপারে পাংশা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল গণি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে।
এ ঘটনায় কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)