কালুখালী টাইমস

পাংশায় অনির্বান স্মার্ট একাডেমির ৬ষ্ঠ শাখার শুভ উদ্বোধন

এস,কে পাল সমীর : রাজবাড়ীর পাংশায় অনির্বান স্মার্ট একাডেমির ৬ষ্ঠ শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় পাংশা শহরের আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকায় রহমান টাওয়ারে একাডেমির নতুন শাখায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠ করা হয়। পরে সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি মো. হাবিবুর রহমান (ভিপি রাজা), পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার, বাগদুলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. আতাউল্লাহ শামীম এবং বহরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজী নজরুল ইসলাম।

অনির্বান স্মার্ট একাডেমির ৬ষ্ঠ শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন একাডেমির কর্ণধার ও পরিচালক মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনির্বান স্মার্ট একাডেমির সহকারী শিক্ষক মো. আরিফুল ইসলাম উজ্জ্বল।

এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মো. শরিফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, গণ্যমান্য ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. এস. এম. নিজাম উদ্দিন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আধুনিক ও মানসম্মত শিক্ষার প্রসারে অনির্বান স্মার্ট একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন এই শাখার মাধ্যমে এলাকার শিক্ষার্থীরা আরও উন্নত শিক্ষার সুযোগ পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)