কালুখালী টাইমস

পাংশায় পাটখড়ির পালানে অগ্নিসংযোগের অভিযোগ, মিথ্যা দাবি পরিবার ও এলাকাবাসীর

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় এক ব্যবসায়ীর পাটখড়ির পালানে অগ্নিসংযোগের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিপরীতে অভিযুক্ত পরিবার ও এলাকাবাসী এটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে মাছপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে পাংশা জুট মিল প্রজেক্ট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ পাটখড়ি পুড়ে যায় বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় পাটখড়ির ব্যবসায়ী মাসুদ শেখ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উপজেলার কলিমহর ইউনিয়নের ফলিমারা গ্রামের রফিকুল আলম ওরফে রবি মাস্টারের ছেলে রকির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুইজনকে অভিযুক্ত করেন। অভিযোগে বলা হয়, রকি ও তার সহযোগীরা পাটখড়ির পালানে আগুন দিয়ে পালিয়ে যায়।
তবে অভিযুক্ত রকির পরিবার ও স্থানীয় এলাকাবাসীর দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। শনিবার (১৩ ডিসেম্বর) তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

রকির পিতা বলেন, আমাদেরকে জড়িয়ে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। ওইদিন আমার ছেলে পরীক্ষা দিয়ে দেড়টার সময় বাড়ি ফিরে গোসল খাওয়া-দাওয়া শেষে পড়তে বসে।
অভিযুক্ত রকি বলেন, ১০ তারিখে যে ঘটনা ঘটে ওই ঘটনায় আমি ও জায়গায় যাইও না, ছিলামও না। আমি তখন বাড়িতে বাবার সাথে ছিলাম।

এলাকাবাসী বলেন, ঘটনার সময় আমি ওইখানে ধান নাড়ছিলাম। হঠাৎ দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। ওই সময় রকি ওই জায়গায় ছিলো না।

অপর একজন বলেন, রকি ছেলেটা ভালো, সে কোন নেশায় জড়িত না। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
এসময় এলাকাবাসী একযোগে ফলিমারা গ্রামের ৩জন ছেলেকে জড়িয়ে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)