কালুখালী টাইমস

কালুখালীতে মেধা ও সৃজনশীলতা বিকাশে প্রতিযোগিতামূলক শিক্ষার উদ্যোগ

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতা বিকাশে ‘কালুখালী গ্রেট–৫ অলিম্পিয়াড–২০২৫’ আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় আগ্রহী করে তোলা এবং প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ ডিসেম্বর ২০২৫ ইং (সোমবার) সকাল ১০টা থেকে অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির ভেন্যু নির্ধারণ করা হয়েছে রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

এই অলিম্পিয়াডে কালুখালী উপজেলার পঞ্চম শ্রেণির সকল শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ থাকবে। আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের পাঠ্যভিত্তিক জ্ঞান, যুক্তিবোধ ও সৃজনশীল চিন্তাশক্তি যাচাইয়ের লক্ষ্যে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অলিম্পিয়াড শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের একাডেমিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পঞ্চম শ্রেণির সকল শিক্ষার্থীকে এই শিক্ষামূলক ও প্রতিযোগিতামূলক আয়োজনে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও