কালুখালীতে মেধা ও সৃজনশীলতা বিকাশে প্রতিযোগিতামূলক শিক্ষার উদ্যোগ

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতা বিকাশে ‘কালুখালী গ্রেট–৫ অলিম্পিয়াড–২০২৫’ আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় আগ্রহী করে তোলা এবং প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ ডিসেম্বর ২০২৫ ইং (সোমবার) সকাল ১০টা থেকে অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির ভেন্যু নির্ধারণ করা হয়েছে রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল […]
সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ চলছে

সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তবে কী অভিযোগের ভিত্তিতে তাকে হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম। তিনি বলেন, “আনিস আলমগীরের বিরুদ্ধে আমাদের কাছে বেশ কিছু অভিযোগ রয়েছে। সেসব বিষয়ে […]
সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে হাম”লা’য় কালুখালীর সেনা সদস্য নি’হ’ত

এক মাস আগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে সুদানে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক শামীম রেজা। পরিবারকে বলেছিলেন—ডিউটি শেষে ফিরে এসে গড়বেন নতুন জীবন। কিন্তু মুহূর্তেই নিভে গেল সেই স্বপ্ন। আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় সন্ত্রাসী হামলায় শহীদ হন শান্তিরক্ষী সৈনিক শামীম রেজা। তাঁর গ্রামের বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গি গ্রামে এখন শুধুই […]
পাংশায় শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন করলেন হারুন অর-রশীদ

এস,কে পাল সমীর : রাজবাড়ীর পাংশায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আরশেদ আলীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ হারুন অর-রশীদ। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর বাজার সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা আরশেদ আলীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন […]
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস: জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ

আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। উদ্দেশ্য ছিল স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়া। ১৯৭১ সালের এই দিনে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, সাহিত্যিক, বিজ্ঞানী, চিন্তক, শিল্পী, আইনজীবী, সরকারি কর্মকর্তা ও ক্রীড়াবিদসহ দেশের বহু কৃতী বুদ্ধিজীবীকে অপহরণ করে […]