Skip to main content

কালুখালী টাইমস

রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে পাংশায় সংবাদ সম্মেলন

এস. কে. পাল সমীর : রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি নাসিরুল হক সাবু।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পাংশা পৌর শহরে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দলীয় মনোনয়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নতুন করে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, তিনি নিজেও রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
নাসিরুল হক সাবু বলেন, রাজবাড়ী-২ আসনটি পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা নিয়ে গঠিত। এ আসনে বিএনপি যে প্রার্থীকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে, তাকে সাধারণ মানুষ গ্রহণ করতে পারছে না। মাঠপর্যায়ে জনগণের মধ্যে কোনো উৎসাহ-উদ্দীপনা নেই বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, এ আসনের তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের কাছে প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানাচ্ছেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলে দলীয়ভাবে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে জিয়া মঞ্চ ও বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবী দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, সারা দেশের মতো রাজবাড়ী-২ আসনেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে এখানে প্রায় ৮০ শতাংশ মানুষ যে প্রার্থীকে সমর্থন করে, তাকে মনোনয়ন দেওয়া হয়নি। ফলে ঘোষিত প্রার্থীকে এই আসনের জনগণ গ্রহণ করতে পারছে না। মনোনয়ন ঘোষণার পর এলাকায় কোনো আনন্দ, উৎসব কিংবা নির্বাচনী আমেজ দেখা যাচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় বক্তব্য দেন নাসিরুল হক সাবুর কন্যা ফারজানা অনি। তিনি বলেন, রাজবাড়ী-২ আসনের জনগণ পরিবর্তন চায়। জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হলে বিএনপি আরও শক্তিশালী হবে।
সংবাদ সম্মেলনে নাসিরুল হক সাবুর সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে পাংশা শহরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর