কালুখালী টাইমস

পাংশায় থানার অভিযানে বিভিন্ন মামলায় ৫ আসামি গ্রেফতার

এস কে পাল সমীর : রাজবাড়ীর পাংশা মডেল থানার অভিযানে বিভিন্ন মামলায় মোট ৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে পাংশা মডেল থানা পুলিশের আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ওয়ারেন্টভুক্ত মামলা ও পুলিশ আইনে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক করা হয় পৌরসভার নারায়ণপুর গ্রামের মো. সাকেন শেখের ছেলে মো. ইমরান শেখ (৩২) এবং বিষ্ণুপুর গ্রামের রমজান মন্ডলের ছেলে মো. সুমন মন্ডল (২৮)।
এছাড়া পাংশা থানার এফআইআর নং-৫, তারিখ- ০৮ সেপ্টেম্বর ২০২৫; জিআর নং-১৯৬; ধারা- ১৫(১)/১৫(৩), বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে কলিমহর ইউনিয়নের তত্তিপুর গ্রামের মৃত আ. করিম শেখের ছেলে মো. আনোয়ার হোসেন কালু (৫৩)কে আটক করা হয়।
একই অভিযানে ০১টি সিআর ওয়ারেন্টভুক্ত মামলার আসামি হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের মৃত তারেক প্রামানিকের ছেলে শাহজাহান (৩৯)কে গ্রেফতার করা হয়। অপরদিকে পুলিশ আইনের ৩৪ ধারার মামলায় কুড়াপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে মাহাদি তাসিন ওরফে নাফিজ (১৯)কে আটক করে পুলিশ।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মোট ৫ জন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, পাংশা থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও