কালুখালী টাইমস

রাজবাড়ীর কালুখালীতে বাসচাপায় শিশুর মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে বাসচাপায় কনিকা খাতুন (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াই টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার চর নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কনিকা খাতুন কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চর নারায়ণপুর গ্রামের মো. কাদের মণ্ডলের ছোট মেয়ে। সে স্থানীয় চর নারায়ণপুর মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। কনিকার একটি বড় বোন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, এসবি ডিলাক্স কোম্পানির একটি এসি বাস শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসটি ঘটনাস্থলে আটকাতে ব্যর্থ হলেও পরে পাংশা আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকায় বাসটি আটক করা হয়। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী এসবি ডিলাক্স কোম্পানির আরও দুটি বাস প্রায় তিন ঘণ্টা ঘটনাস্থলে আটকে রাখে। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং ওই বাসগুলোর যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ও পাংশা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ ও কালুখালী থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

কালুখালী থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, “ঘটনার পর কালুখালী থানা পুলিশ ও পাংশা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক বাসটি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ীতে তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ ও বৈধ কাগজ না থাকায় ১১ জনকে জরিমানা

মো. আকাশ মাহমুদ: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিরিয়াল ভঙ্গ এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে আসায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে

সময়ের ‘১৫’র সন্ধি’ উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ আয়োজন

রাজবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও

মানিকগঞ্জে শিশু হত্যার সন্দেহে গণপিটুনি: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা ও চাচার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় অপহৃত এক শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন এক যুবকের বাবা ও চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং

‘বাঁচলে একসাথে, মরলে একসাথে’: স্ত্রীকে কিডনি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জসিম

পর্দার নয়, বাস্তবের এক ‘নায়ক’ হিসেবে আবির্ভূত হলেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি কিডনি দান করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন স্ত্রী

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: আড়ম্বরহীন দিনে স্মরণ করা হচ্ছে স্বাধীনতার ‘আতুর ঘর’কে

মুজিবনগর (মেহেরপুর): আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের তৎকালীন বৈদ্যনাথতলার

You cannot copy content of this page