কালুখালী টাইমস

প্রান্তিক জনগোষ্ঠীর আধুনিক শিক্ষার লক্ষ্যে পাংশায় ‘আল ইসলামিয়া এডুকেশন ভ্যালি’র উদ্বোধন

এস,কে পাল সমীর , পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: প্রান্তিক জনগোষ্ঠীর আধুনিক ও মানসম্মত শিক্ষাসুবিধা নিশ্চিত করার লক্ষ্যে রাজবাড়ীর পাংশায় পৌর শহরের কলেজ মোড় সংলগ্ন সত্যজিৎপুর গ্রামে ‘আল ইসলামিয়া এডুকেশন ভ্যালি’ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পাংশা মহিলা কলেজের শিক্ষক এম. এ. জিন্নাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন এবং উপজেলা প্রকৌশলী প্রণব কান্তি বল।

এছাড়াও উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন সময়ে উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ শিক্ষা প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।

পরিদর্শনকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন— রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি ও পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন সরদার, পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার সরদার, পাংশা-কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আলম সোহরাব, পাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ.বি.এম. ওয়াহিদুজ্জামান, রায়নগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. লুৎফর রহমান, হোগলা ডাঙ্গী কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নুরুল আমিন, পাংশা মডেল মসজিদের ইমাম মাওলানা আলিমুজ্জামান, অধ্যাপক আনোয়ার হোসেন, আবু সাঈদ, হাজ্জাজ মুন্সী, মাহবুব আলম, পাংশা মহিলা কলেজের অধ্যাপক আসাদুজ্জামান, অধ্যাপক আব্দুল কুদ্দুস, অধ্যাপক আব্দুর রশিদ, মাজবাড়ি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যাপক আসাদুজ্জামান, পাংশা সিদ্দিকিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মাসুদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রতিষ্ঠানটির সার্বিক সফলতা কামনা করেন এবং প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার মানোন্নয়নে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও