কালুখালী টাইমস

পাংশায় আলিম খান হত্যার বিচার চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় পরকীয়া সম্পর্কের জেরে নারায়ণগঞ্জে আব্রাহাম খান ওরফে আলিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পাংশা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চর দুর্লভদিয়া এলাকায় নিহত আলিম খানের বাড়ির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দরগাতলা ও পুরাতন বাজার এলাকা প্রদক্ষিণ করে পাংশা মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পাংশা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরিফ-উল ইসলাম মিষ্টি, নিহত আলিমের পিতা ওয়াজেদ খান, বোন মিনু আক্তারসহ স্থানীয়রা।
বক্তারা বলেন, “চাকরির প্রলোভন দেখিয়ে আলিম খানকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।”
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নিহতের স্বজনসহ কয়েক শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৫ ডিসেম্বর আলিম খান ঢাকায় কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন ১৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার শ্রীনিবাসদী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা ওয়াজেদ খান ১৮ ডিসেম্বর আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনার সঙ্গে পরকীয়া সম্পর্কের সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানান। এ ঘটনায় ১৯ ডিসেম্বর রাতে ঢাকার মধ্য বাড্ডা এলাকা থেকে মো. রুহুল আমিন ওরফে রাব্বিকে গ্রেপ্তার করে পিবিআই। পিবিআইয়ের তথ্যমতে, আলিম খানকে পূর্বপরিকল্পিতভাবে নারায়ণগঞ্জে ডেকে নিয়ে হত্যা করা হয়।

এদিকে, মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)