কালুখালী টাইমস

বালিয়াকান্দিতে জমির আইল নিয়ে সংঘর্ষে কৃষক হত্যা মামলায় ২জন গ্রেপ্তার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমির আইল নিয়ে বিরোধের জেরে চাচাতো মধ্যে সংঘর্ষে হাবিব শেখ (৪২) হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। হাবিব শেখ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রামের লিয়াকত শেখের ছেলে।

মঙ্গলবার রাতে হাবিব শেখের স্ত্রী রুমানা খাতুন বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ২-৩জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।

এ মামলায় পুলিশ উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রামের জামাল উদ্দিন শেখের ছেলে রাহাত শেখ (২২) ও মঞ্জু শেখের ছেলে মোঃ শরিফ শেখ (৩৬) কে গ্রেপ্তার করেছে। তাদেরকে বুধবার দুপুরে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

জানাগেছে, মঙ্গলবার দুপুর ১০টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ব্যাঙডুবি বিলের মধ্যে শরিফুল শেখ ও জামাল উদ্দিন শেখদের মধ্যে জমির আইল নিয়ে বিরোধে সংঘর্ষ হয়। এতে মনজু শেখের ছেলে শরিফুল শেখ (৩৫), টোকন শেখ (৩২), অপরপক্ষের আবেদ আলী শেখের ছেলে জামাল উদ্দিন শেখ (৬০), রাকিব শেখ (২৭) আহত হন। আহতদেরকে বালিয়াকান্দি হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় শরিফুল শেখের কাজ করা কৃষক হাবিব শেখ নিহত হন। তাকে পিটিয়ে ও শ^াসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় মঙ্গলবার রাতে হাবিব শেখের স্ত্রী রুমানা খাতুন বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ২-৩জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রব তালুকদার বলেন, জমি নিয়ে বিরোধে ৪জন আহত ও হাবিব শেখ নামে এক কৃষককে হত্যার অভিযোগ এনে মঙ্গলবার রাতে হাবিব শেখের স্ত্রী রুমানা খাতুন বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ২-৩জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের পর ২ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে বুধবার দুপুরে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজবাড়ীতে তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ ও বৈধ কাগজ না থাকায় ১১ জনকে জরিমানা

মো. আকাশ মাহমুদ: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিরিয়াল ভঙ্গ এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে আসায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে

সময়ের ‘১৫’র সন্ধি’ উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ আয়োজন

রাজবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও

মানিকগঞ্জে শিশু হত্যার সন্দেহে গণপিটুনি: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা ও চাচার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় অপহৃত এক শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন এক যুবকের বাবা ও চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং

‘বাঁচলে একসাথে, মরলে একসাথে’: স্ত্রীকে কিডনি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জসিম

পর্দার নয়, বাস্তবের এক ‘নায়ক’ হিসেবে আবির্ভূত হলেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি কিডনি দান করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন স্ত্রী

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: আড়ম্বরহীন দিনে স্মরণ করা হচ্ছে স্বাধীনতার ‘আতুর ঘর’কে

মুজিবনগর (মেহেরপুর): আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের তৎকালীন বৈদ্যনাথতলার

You cannot copy content of this page