বালিয়াকান্দিতে জমির আইল নিয়ে সংঘর্ষে কৃষক হত্যা মামলায় ২জন গ্রেপ্তার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমির আইল নিয়ে বিরোধের জেরে চাচাতো মধ্যে সংঘর্ষে হাবিব শেখ (৪২) হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। হাবিব শেখ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রামের লিয়াকত শেখের ছেলে। মঙ্গলবার রাতে হাবিব শেখের স্ত্রী রুমানা খাতুন বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ২-৩জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় পুলিশ উপজেলার নবাবপুর […]
রাজবাড়ীতে উদীচী-ছায়ানটে-গণমাধ্যমে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদী গান

“আলোর মিছিলে আঁধারের আঘাত-প্রতিবাদে জেগে উঠুন দেশবাসী” স্লোগানে উদীচী, ছায়ানট কার্যালয় ও গণমাধ্যম অফিসে বর্বরোচিত হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজবাড়ীতে প্রতিবাদী গান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে রাজবাড়ী সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। রাজবাড়ী জেলা উদীচীর সভাপতি প্রফেসর শংকর চন্দ্র […]
বিদেশে নেওয়ার কথা বলে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, প্রবাসীর বাড়ির সামনে ভুক্তভোগীদের বিক্ষোভ-মানববন্ধন

প্রবাসে পাঠানোর প্রলোভন দেখিয়ে লোক মারফত দেশের বিভিন্ন জেলার বেশ কয়েকটি পরিবারের কাছ থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক প্রবাসীর বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর এলাকার ইতালী প্রবাসী অভিযুক্ত প্রতারক মোফাজ্জলের বাড়ির সামনে ভুক্তভোগীদের পরিবারবর্গের ব্যানারে এ বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করা হয়। […]