কালুখালী টাইমস

পাংশায় গণপিটুনিতে সন্ত্রাসী সম্রাট নিহত, অস্ত্রসহ সহযোগী আটক

এস,কে পাল সমীর : রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর এলাকায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান অমৃত মন্ডল ওরফে সম্রাট (৪০) নিহত হয়েছেন। এ সময় তার এক সহযোগীকে দুটি আগ্নেয়াস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
নিহত সন্ত্রাসী সম্রাট কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের অক্ষয় মন্ডলের ছেলে।

জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে কলিমহরের হোসেনডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। চাঁদাবাজির অভিযোগে স্থানীয় লোকজন সম্রাটকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলাকা সূত্রে জানা গেছে, সম্রাট নিজের নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘদিন ভারতে পলাতক থাকার পর সম্প্রতি তিনি এলাকায় ফিরে আসেন।
ঘটনার রাতে সম্রাট তার বাহিনীর সদস্যদের নিয়ে কলিমহরের একটি বাড়িতে চাঁদার টাকা আদায় করতে যান। বাড়ির লোকজন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করেন। এতে আশপাশের লোকজন জড়ো হয়ে সম্রাটকে গণপিটুনি দেয়। এ সময় তার অন্যান্য সহযোগীরা পালিয়ে গেলেও অস্ত্রসহ সেলিম নামের এক সহযোগী আটক হন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত সম্রাটের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ঘটনার সময় তার সহযোগী বসাকুষ্টিয়া এলাকার সেলিমকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটারগানসহ আটক করা হয়েছে। সম্রাটের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা

পাংশায় আম খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় আট বছর বয়সী এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো: জীবন মন্ডল (১৭) নামের এক

ঘরের মেঝে খুঁড়ে বের হলো মায়ের মরদেহ, ছেলে পলাতক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মারুফা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ নিজ ঘরের মেঝের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়

adobe generative ai 1

Grace Yee, Senior Director of Ethical Innovation AI Ethics and Accessibility at Adobe Interview Series Adobe’s Claims Next Generative AI Features Will Be Commercially Safe

adobe generative ai 1

Grace Yee, Senior Director of Ethical Innovation AI Ethics and Accessibility at Adobe Interview Series Adobe’s Claims Next Generative AI Features Will Be Commercially Safe

best name for dog 52

The Cat In The Hat; The Trailer & Poster Offer A Fun Look At The New Animated Take On The Dr Seuss Story The Cat