কালুখালী টাইমস

পাংশায় স্বজন ক্যাডেট স্কুল এন্ড মাদরাসা’র শুভ উদ্বোধন

এস,কে পাল সমীর : রাজবাড়ীর পাংশায় স্বজন ক্যাডেট স্কুল এন্ড মাদরাসা’র শুভ উদ্বোধন ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) শুক্রবার বিকাল ৩টায় পাংশায় রেলওয়ে গেট সংলগ্ন এলাকায় স্কুলটির ভবনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. মুকুল মাহমুদ-এর সঞ্চালনায় এবং প্রতিষ্ঠানের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হাসান আলী-এর সভাপতিত্বে বক্তব্য দেন, নুরুজ্জামান মিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসমত আলী, ইঞ্জিনিয়ার মো. রাকিবুল ইসলাম, কামরুজ্জামান ফিরোজসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, স্বজন ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসা আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। এ প্রতিষ্ঠান এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠানটিতে রয়েছে পাঠদানের উপযোগী দৃষ্টিনন্দন ও সাজানো-গোছানো শ্রেণিকক্ষ। শ্রেণিকক্ষের দেয়ালে নানান রঙ, গ্রাম বাংলার প্রকৃতি, মানচিত্র, বাংলা-ইংরেজি বর্ণ, মনীষীদের বাণীসহ বাংলা, ইংরেজি ও আরবি ১২ মাসের নাম অঙ্কিত রয়েছে। যা শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি ও বিদ্যালয়মুখী করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানান।
এ প্রতিষ্ঠানে প্রি-ক্যাডেট বিভাগে প্লে থেকে পঞ্চম শ্রেণি ও ক্যাডেট বিভাগ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালিত হবে। এছাড়াও ক্যাডেট কলেজে ভর্তির জন্য প্রয়োজনীয় সকল সহায়ক কার্যক্রমের পাশাপাশি আবাসিক সুবিধাও রয়েছে।
মাদ্রাসা বিভাগে রয়েছে নূরানী, নাজেরা ও হিফজ শাখা।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অঙ্গ প্রতিষ্ঠান স্বজন চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেনের ৯ জন শিক্ষার্থীর কুরআনুল কারীম খতম উপলক্ষে শেষ সবক প্রদান করেন প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মো. জহিরুল ইসলাম।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)