কালুখালী টাইমস

পাংশায় উৎসবমুখর পরিবেশে স্বজন মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

 

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় উৎসবমুখর পরিবেশে স্বজন মেধা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

স্বজন মেধা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে পাংশা পৌর শহরের মৈশালা এলাকায় অবস্থিত স্বজন চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে শুরু হওয়া এই পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৩৮০ জন শিক্ষার্থী সরাসরি অংশগ্রহণ করে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে অনলাইনের মাধ্যমে আরও ২১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

শিক্ষাবিদরা মনে করেন, ছোট বয়স থেকেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে, আত্মবিশ্বাস তৈরি হয় এবং সৃজনশীল চিন্তার বিকাশ ঘটে। বৃত্তি পরীক্ষা শিশুদের নিজেদের সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি ভবিষ্যতের বড় পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতি নিতে সহায়তা করে।

শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে স্বজন মেধা বৃত্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নারী উদ্যোক্তা মিসেস স্বজনী আলিমের উদ্যোগে ২০২২ সাল থেকে ধারাবাহিকভাবে গত চার বছর ধরে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে।

পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষা শুরুর আগে শুধু পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এ সময় অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গণের বাইরে অপেক্ষা করেন।
স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা জানান, এ ধরনের শিক্ষাবান্ধব উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টি করছে এবং সামগ্রিকভাবে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরীক্ষায় ৮০ নম্বরের বেশি প্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হবে। এছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মানে আগামী ৩১ জানুয়ারি একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

উল্লেখ্য, স্বজন মেধা বৃত্তি ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান ‘স্বজন ক্যাডেট স্কুল অ্যান্ড মাদরাসা’ চলতি বছরেই যাত্রা শুরু করেছে। পাশাপাশি মিসেস স্বজনী আলিমের স্বপ্নের প্রতিষ্ঠান স্বজন চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)