কালুখালী টাইমস

আগামীকাল থেকে পাংশায় ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন

এস,কে পাল সমীর : রাজবাড়ীর পাংশা পৌর শহরের মাগুড়াডাঙ্গীতে অবস্থিত শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রম প্রাঙ্গণে আগামীকাল (২৯ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে ৪১তম ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান। শ্রীশ্রী গুরুদেব ললিত মোহন গোস্বামী, শ্রীশ্রী গুরুদেব বিষ্ণুচরণ চক্রবর্তী এবং তাঁদের তদীয় শিষ্য নিত্যলীলায় প্রবিষ্ট দিলীপ কুমার কুণ্ডু ও কল্পনা রাণী কুণ্ডুর স্মৃতি রক্ষার্থে এ ধর্মীয় মহোৎসবের আয়োজন করা হয়েছে।
আজ ১২ পৌষ (২৮ ডিসেম্বর) রবিবার সন্ধ্যা ৬টায় শ্রীমদ্ভাগবত পাঠের মাধ্যমে উৎসবের শুভ সূচনা হবে। শ্রীমদ্ভাগবত পাঠ পরিচালনা করবেন রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পণ্ডিত শ্রী ননী গোপাল ভট্টাচার্য্য। রাত ৯টায় অনুষ্ঠিত হবে মহানামযজ্ঞের শুভ অধিবাস।
১৩, ১৪ ও ১৫ পৌষ (২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর) সোম, মঙ্গল ও বুধবার অরুণোদয় থেকে শুরু হয়ে টানা ২৪ প্রহরব্যাপী অখণ্ড তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে।
১৬ পৌষ (০১ জানুয়ারি) বৃহস্পতিবার ব্রহ্ম মুহূর্তে মহানামযজ্ঞের সমাপন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টায় কুঞ্জভঙ্গ শেষে নগর পরিক্রমা, বেলা ১১টায় পদাবলী কীর্তন এবং মধ্যাহ্নে শ্রীশ্রী মন্মহাপ্রভুর ভোগ আরাধনা ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন থাকবে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য নাম সংকীর্তন দল মহানাম সুধা পরিবেশন করবেন।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন, ইতোমধ্যে সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। তারা সকল ভক্ত, ধর্মানুরাগী ও শুভানুধ্যায়ীদের উক্ত ধর্মীয় মহোৎসবে উপস্থিত থেকে নামসংকীর্তন শ্রবণ ও প্রসাদ গ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)