Skip to main content

কালুখালী টাইমস

পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেফতার

এস,কে পাল সমীর : রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান ও ‘ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৮ ডিসেম্বর) পাংশা থানা পুলিশের উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে পাংশা থানার মামলা নং-৫, তারিখ ০৮ সেপ্টেম্বর ২০২৫; জি আর নং-১৯৬; ধারা ১৫(১)/১৫(৩) দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর মামলার এজাহারভুক্ত আসামি মোঃ জিয়াদ (৩২) কে গ্রেফতার করা হয়। তিনি কলিমহর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও মাশালিয়া গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে।
এছাড়াও অভিযানে ওয়ারেন্টভুক্ত আরেক আসামি উপজেলার যশাই ইউনিয়নের মেঘনা গ্রামের মঙ্গল প্রামানিকের ছেলে মোঃ উকিল প্রামানিককে গ্রেফতার করা হয়।
অপরদিকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর চরপাড়া এলাকার বারেক সরদারের ছেলে মোঃ মিজান সরদার (২০) কে গ্রেফতার করা হয়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত তিনজন আসামিকেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর