Skip to main content

কালুখালী টাইমস

খালেদা জিয়ার ইন্তেকাল, রেখে গেলেন আপসহীন রাজনীতির ইতিহাস

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজনৈতিক ক্যারিয়ারে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সরকারের আমলে মোট পাঁচবার কারাগারে যেতে হয়েছে এই নেত্রীকে, যা তার আপসহীন রাজনৈতিক লড়াইয়ের প্রমাণ।

 

১৯৮২ সালে রাজনীতিতে পা রাখার পর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলনে তিনবার কারাভোগ করেন খালেদা জিয়া। এরপর ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং টানা ৩৭২ দিন কারাগারে থাকতে হয়। জেলে থাকাকালীন তিনি ঈদ পালন করেছেন এবং মায়ের মৃত্যুর পর ছয় ঘণ্টার জন্য প্যারোলে বের হয়েছিলেন। ২০১৮ সালে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড পাওয়ার পর গুরুতর অসুস্থ অবস্থায় প্রায় দুই বছর কারাবন্দি ছিলেন তিনি।

 

২০২০ সালের মার্চে সাজা স্থগিত করে গৃহবন্দি করা হলেও, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতির নির্বাহী আদেশে তার দণ্ড মওকুফ করা হয়। পরবর্তীতে ওই বছরের ২৭ নভেম্বর আদালত থেকে তিনি খালাস পান। টানা ৪১ বছর দলের হাল ধরে রাখা খালেদা জিয়া তার জীবদ্দশায় নানা চড়াই-উতরাই পেরিয়ে কঠোর রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে নিজেকে একজন প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর