কালুখালী টাইমস

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ‘মব সন্ত্রাসে’ হত্যা ২০২৪ এর চেয়েও বেড়েছে এ বছর

২০২৫ সালেও বাংলাদেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির আশানুরূপ কোনো উন্নতি হয়নি; বরং কিছু ক্ষেত্রে এর অবনতি ঘটেছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে দেশে ‘মব সন্ত্রাস’ বা গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৯৭ জন, যা বিগত বছরের তুলনায় অনেক বেশি। আজ বুধবার (৩১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।

উদ্বেগজনক ‘মব সন্ত্রাস’ আসকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মব সন্ত্রাসে ১২৮ জন নিহত হলেও ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৯৭ জনে। কোনো প্রমাণ বা তদন্ত ছাড়াই কেবল সন্দেহ ও গুজবের ওপর ভিত্তি করে মানুষকে পিটিয়ে হত্যার সংস্কৃতি জেঁকে বসেছে। এর মধ্যে রংপুরের তারাগঞ্জে ভ্যানচোর সন্দেহে জুতা সেলাইকারী রুপলাল ও চালক প্রদীপ দাসের হত্যাকাণ্ড ছিল অন্যতম নৃশংস। আসক বলেছে, এসব ঘটনায় অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা এবং অপরাধীদের বিচার না করার প্রবণতা লক্ষ্য করা গেছে।

কারা হেফাজতে মৃত্যু ও বিচারবহির্ভূত হত্যা ২০২৫ সালে দেশের বিভিন্ন কারাগারে ১০৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৬৯ জনই ছিলেন হাজতি। ঢাকা কেন্দ্রীয় কারাগারে সর্বোচ্চ ৩৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, কথিত ‘বন্দুকযুদ্ধ’ বা ‘ক্রসফায়ার’-এর নামে বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন ৩৮ জন। এর মধ্যে ১২ জন পুলিশি হেফাজতে মারা গেছেন।

রাজনৈতিক সহিংসতা ও দলের অভ্যন্তরীণ কোন্দল প্রতিবেদন বলছে, ২০২৫ সালে দেশে ৪০১টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যাতে নিহত হয়েছেন ১০২ জন। বিশেষ করে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ছিল শীর্ষে—দলের নিজেদের মধ্যে হওয়া ১৯২টি সংঘর্ষে নিহত হয়েছেন ৩৯ জন। এছাড়া আওয়ামী লীগ-বিএনপি এবং বিএনপি-জামায়াত সংঘর্ষেও প্রাণহানির ঘটনা ঘটেছে।

গণমাধ্যম ও সংখ্যালঘুদের ওপর হামলা ২০২৫ সালে সাংবাদিকদের জন্য একটি অন্ধকার বছর হিসেবে চিহ্নিত করেছে আসক। বছরজুড়ে ৩৮১ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। ১৮ ডিসেম্বর ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ ভবনে নজিরবিহীন হামলা ও অগ্নিসংযোগকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর ‘জঘন্যতম হামলা’ হিসেবে বর্ণনা করা হয়েছে। অন্যদিকে, হিন্দু সম্প্রদায়ের ওপর অন্তত ৪২টি হামলার ঘটনা ঘটেছে, যাতে ৩৩টি ঘরবাড়ি ও ৬৪টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে।

বিশিষ্টজনদের বক্তব্য আসকের এই প্রতিবেদন প্রসঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক বলেন, “মব সন্ত্রাসসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কমাতে না পারা বর্তমান সরকারের ব্যর্থতারই প্রতিফলন।” আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবীর বলেন, “আইনশৃঙ্খলা রক্ষার নামে বলপ্রয়োগ ও জবাবদিহির ঘাটতি আইনের শাসনের ওপর আস্থা আরও দুর্বল করেছে।”

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কালুখালীতে তুলে নিয়ে মারধরের অভিযোগ! থানায় পাল্টাপাল্টি অভিযোগ

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হযরত আলী মন্ডল (৫০) নামে এক ব্যক্তিকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

ইসলামী আন্দোলন বাংলাদেশ পাংশা উপজেলা শাখার কমিটি গঠন, সভাপতি মুস্তাক

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজবাড়ীর পাংশা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মুস্তাফিজুর রহমান মুস্তাককে সভাপতি এবং মাওলানা তাওহীদুল

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)