কালুখালী টাইমস

কালুখালীতে ট্রাক–নসিমন সংঘর্ষে নিহত ১, আহত ৮

রাজবাড়ীর কালুখালীতে সিমেন্টবোঝাই ট্রাকের এক্সেল ভেঙে যাত্রীবাহী নসিমনের সঙ্গে সংঘর্ষে আলমাস আলী (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী-শিশুসহ আরও আটজন আহত হয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ার সিমেন্ট বোঝাই একটি ট্রাক রাজবাড়ী থেকে পাংশার দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটির এক্সেল ভেঙে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই একটি নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনের এক যাত্রী আলমাস আলী ট্রাকের চাকার নিচে চাপা পড়েন। পরে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে সিমেন্ট সরিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। নিহত আলমাস আলী গোয়ালন্দ উপজেলার ছব্দুল খা পাড়ার বাসিন্দা।

দুর্ঘটনায় আহতরা হলেন—গোয়ালন্দ উপজেলার ছব্দুল খা পাড়ার আক্কাস আলীর ছেলে রিয়াদ (১৩), মেয়ে আকলিমা (১৭), নিহত আলমাসের স্ত্রী লিজা বেগম (৩০), মেয়ে ইয়াসমিন (১১), দুলুর ছেলে সিয়াম (১২), স্ত্রী কমেলা বেগম (৪৬), করিমের ছেলে আক্কাস (৩৫) এবং রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বসুপাড়া গ্রামের বশির মল্লিকের ছেলে জামিরুল (৪৫)। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নসিমন চালক মুকুল জানান, তিনি নাটোরের লালপুর উপজেলার বাসিন্দা। তারা নাটোর থেকে নসিমনে করে আলমাস আলীর পরিবার-পরিজন নিয়ে গোয়ালন্দে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে কালুখালীর সাইনবোর্ড এলাকায় ট্রাকটির এক্সেল ভেঙে গিয়ে নসিমনকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, ট্রাকের এক্সেল ভেঙে নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও