কালুখালী টাইমস

রাজবাড়ীতে থার্টি ফার্স্ট নাইটে দুই পক্ষের সংঘর্ষ: ১২ বছরের শিশু গুলিবিদ্ধ

রাজবাড়ী শহরে থার্টি ফার্স্ট নাইটের মধ্যরাতে বালুমহাল কেন্দ্রিক বিবদমান দুই পক্ষের সংঘর্ষের সময় ছোড়া গুলিতে সিফাত (১২) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ আহত শিশু সিফাত রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকার কলেজপাড়া মহল্লার মোঃ শফিকুল ইসলামের যমজ সন্তানের একজন। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, বালুমহাল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবিনিময় চলাকালীন একটি গুলি সিফাতের পেটের উপরের অংশে ও বক্ষপিঞ্জরের নিচে বিদ্ধ হয়। এতে প্রচুর রক্তক্ষরণ শুরু হলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

হাসপাতালে জরুরি তৎপরতা মুমূর্ষু অবস্থায় শিশুটিকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোঃ নুরুল আজম দ্রুত সার্জারি বিশেষজ্ঞ ডা. রাজীব দে সরকারকে ডেকে আনেন। চিকিৎসকরা জানান, শিশুটি ‘গানশট ইনজুরি’ ও ‘হাইপোভোলিউমিক শক’-এ আক্রান্ত ছিল। গুলির আঘাতে খাদ্যনালীর অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। চিকিৎসকদের নিবিড় প্রচেষ্টা ও জরুরি রিসাসিটেশনের মাধ্যমে শিশুটির জ্ঞান ফেরানো সম্ভব হয়।

উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও জীবনরক্ষাকারী সেবার পর শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পরিবারের আর্তনাদ ও আইনি পদক্ষেপ শিশুটির মা জানান, “বাসার আশেপাশে ভাঙচুর ও গুলিবিনিময়ের মধ্যেই আমার ছেলের পেটে গুলি লাগে। ডাক্তাররা দ্রুত ব্যবস্থা না নিলে হয়তো ছেলেকে ফিরে পেতাম না।” শিশুটির বাবা মোঃ শফিকুল ইসলাম বলেন, “ছেলের চিকিৎসা শেষে চিকিৎসকদের দেওয়া সার্টিফিকেটের ভিত্তিতে আমরা অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”

রাজবাড়ী সদর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান শুরু হয়েছে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও