কালুখালী টাইমস

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাংশা প্রেসক্লাবের দোয়া মাহফিল

এস,কে পাল সমীর : বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজবাড়ীর পাংশা প্রেসক্লাবের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বেলা সাড়ে ৩টায় পাংশা পৌর শহরের আব্দুল মালেক প্লাজায় পাংশা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক ও আমাদের দেশ পত্রিকার পাংশা উপজেলা প্রতিনিধি এম,এ জিন্নাহ, কুষ্টিয়ার খবর পত্রিকার সহ-সম্পাদক সেলিম মাবুদ, প্রেসক্লাবের যায়যায়দিন পত্রিকার পাংশা প্রতিনিধি মাসুদ রেজা শিশির ও সময়ের কণ্ঠস্বর এর রাজবাড়ী জেলা প্রতিনিধি সৈয়দ মেহেদি হাসান।

এসময় আরো উপস্থিত ছিলেন, পাংশা প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক কালবেলা পত্রিকার পাংশা উপজেলা প্রতিনিধি শামীম হোসেন, চ্যানেল এস এর রাজবাড়ী জেলা প্রতিনিধি শাহিন রেজা, জিটিভি এর রাজবাড়ী জেলা প্রতিনিধি ইমরান খান, এনপিবি নিউজ এর পাংশা উপজেলা প্রতিনিধি আকাশ মাহমুদ, দৈনিক চিত্র পত্রিকার পাংশা উপজেলা প্রতিনিধি উজ্জল হোসেন, বাংলাদেশ সমাচার পত্রিকার পাংশা উপজেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন, আমাদের মাতৃভূমি পত্রিকার পাংশা উপজেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম স্বপন, মো. শরিফুল ইসলাম ও মাসুদ শেখ প্রমূখ।

দোয়া পরিচালনা করেন, পাংশা প্রেসক্লাবের সদস্য ও আলোকিত সকাল পত্রিকার পাংশা উপজেলা প্রতিনিধি সাকী মাহবুব।

কালুখালীতে পিকআপের ধাক্কায় ভ্যান দুমড়ে-মুচড়ে, বৃদ্ধ গুরুতর আহত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ মফিজ উদ্দিন মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া

রাজবাড়ীতে তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ ও বৈধ কাগজ না থাকায় ১১ জনকে জরিমানা

মো. আকাশ মাহমুদ: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিরিয়াল ভঙ্গ এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে আসায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে

সময়ের ‘১৫’র সন্ধি’ উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ আয়োজন

রাজবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও

মানিকগঞ্জে শিশু হত্যার সন্দেহে গণপিটুনি: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা ও চাচার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় অপহৃত এক শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন এক যুবকের বাবা ও চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং

‘বাঁচলে একসাথে, মরলে একসাথে’: স্ত্রীকে কিডনি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জসিম

পর্দার নয়, বাস্তবের এক ‘নায়ক’ হিসেবে আবির্ভূত হলেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি কিডনি দান করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন স্ত্রী

You cannot copy content of this page