Skip to main content

কালুখালী টাইমস

রাজবাড়ী-২ আসনে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা বাতিল ৫

এস,কে পাল সমীর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ সংসদীয় আসনে দাখিল করা ১২ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (০৩ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার এ ঘোষণা দেন।

যাচাই-বাছাই শেষে রাজবাড়ী-২ আসনে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন—বিএনপি মনোনীত প্রার্থী হারুন-অর-রশিদ, বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) সাবেক এমপি মোঃ নাসিরুল হক সাবু, জামায়াতে ইসলামীর মোহাম্মদ হারুন-অর-রশিদ, জাতীয় পার্টির মোঃ সফিউল আজম খান, গণঅধিকার পরিষদের জাহিদ শেখ, এনসিপির জামিল হিজাযী এবং খেলাফত মজলিসের কাজী মিনহাজুল আলম।

এছাড়া যাচাই-বাছাইয়ে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন—ইসলামী আন্দোলনের মোহাঃ আব্দুল মালেক, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ কুতুব উদ্দিন, সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ আব্দুল মালেক মন্ডল, বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) মোঃ মুজাহিদুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর