কালুখালী টাইমস

পাংশায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও

এস,কে পাল সমীর : রাজবাড়ীর পাংশায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি পরিবারের অন্তত ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বাঘারচর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারটি পরিবারের দুটি বসতঘর সম্পূর্ণভাবে এবং একটি বসতঘর আংশিকভাবে পুড়ে যায়। এছাড়া তিনটি গোয়ালঘর, তিনটি রান্নাঘর, দুটি ছাগল, ৩০–৪০টি হাঁস-মুরগি, ঘরের আসবাবপত্র ও নগদ ২০–৩০ হাজার টাকা আগুনে পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, বাঘারচর গ্রামের মৃত বিলাত আলী মন্ডলের ছেলে চাঁদ আলী ও সুরুজ আলী এবং মৃত ওছের আলী মন্ডলের ছেলে সদর আলী।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে আগুন জ্বলতে দেখে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। তবে মুহুর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত সদর আলী জানান, তার একটি বসতঘর সম্পূর্ণ এবং একটি বসতঘর আংশিকভাবে পুড়ে গেছে। পাশাপাশি একটি গোয়ালঘর ও একটি রান্নাঘর আগুনে নষ্ট হয়। এছাড়া দুটি ছাগল, ১৫–২০টি হাঁস-মুরগি ও ঘরের সব আসবাবপত্র পুড়ে যায়। এতে তার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

অপর ক্ষতিগ্রস্ত সুরুজ মন্ডল জানান, তার একটি বসতঘর, একটি গোয়ালঘর ও একটি রান্নাঘর পুড়ে গেছে। এ ছাড়া ১০–১৫টি হাঁস-মুরগি এবং ঘরে রাখা নগদ ২৫ হাজার টাকা আগুনে নষ্ট হয়েছে। এতে তার আনুমানিক ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়াও অগ্নিকাণ্ডে চাঁদ আলীর একটি গোয়ালঘর এবং রহিম মন্ডলের একটি রান্নাঘর পুড়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সদর আলীর রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়।

পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন সূত্রে জানা যায়, “রাত ১টা ৩০ মিনিটে আমরা আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।”

এ ঘটনায় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রাথমিকভাবে নগদ ১০ হাজার টাকা ও ২০টি কম্বল বিতরণ করেন। পাশাপাশি তিনি পরবর্তীতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন ও সরিষা ইউপি চেয়ারম্যান আজমল-আল বাহার উপস্থিত ছিলেন।

দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা

পাংশায় আম খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় আট বছর বয়সী এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো: জীবন মন্ডল (১৭) নামের এক

ঘরের মেঝে খুঁড়ে বের হলো মায়ের মরদেহ, ছেলে পলাতক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মারুফা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ নিজ ঘরের মেঝের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়

adobe generative ai 1

Grace Yee, Senior Director of Ethical Innovation AI Ethics and Accessibility at Adobe Interview Series Adobe’s Claims Next Generative AI Features Will Be Commercially Safe

adobe generative ai 1

Grace Yee, Senior Director of Ethical Innovation AI Ethics and Accessibility at Adobe Interview Series Adobe’s Claims Next Generative AI Features Will Be Commercially Safe

best name for dog 52

The Cat In The Hat; The Trailer & Poster Offer A Fun Look At The New Animated Take On The Dr Seuss Story The Cat