কালুখালী টাইমস

রাজবাড়ীতে জলাতঙ্কের টিকার চরম সংকট: টাকা দিয়েও মিলছে না ফার্মেসিতে

রাজবাড়ী জেলা সদর হাসপাতালসহ উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে গত ১৩ ডিসেম্বর থেকে সরকারিভাবে সরবরাহকৃত জলাতঙ্ক টিকার (র‍্যাবিস ভ্যাকসিন) প্রকট সংকট দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে বিনামূল্যে টিকা না পেয়ে রোগীরা ফার্মেসিতে ছুটলেও সেখানে মিলছে না এই জীবনরক্ষাকারী ভ্যাকসিন। ফলে জেলাজুড়ে চরম ভোগান্তি ও আতঙ্কে রয়েছেন বন্যপ্রাণীর কামড়ে আক্রান্ত সাধারণ মানুষ।

 রাজবাড়ী সদর হাসপাতালের ২০৩ নম্বর কক্ষের সামনে সাদা কাগজে বড় অক্ষরে লেখা রয়েছে—‘গত ১৩/১২/২০২৫ তারিখ থেকে র‍্যাবিস ভ্যাকসিন সাপ্লাই নেই’। প্রতিদিন এই হাসপাতালে গড়ে ২০০ থেকে ২২০ জন রোগী টিকা নিতে আসলেও বর্তমানে তারা নিরুপায় হয়ে ফিরে যাচ্ছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মাসে ৪ হাজার টিকার চাহিদা থাকলেও গত মাসে মাত্র ৫০০ পিস বরাদ্দ পাওয়া গিয়েছিল, যা মাত্র কয়েক দিনেই শেষ হয়ে যায়।

পাংশা থেকে আসা মো. আল আমিন শেখ জানান, তার তৃতীয় ডোজের দিন আজ, কিন্তু কোথাও টিকা পাচ্ছেন না। এর আগে ৮০০ থেকে ১০০০ টাকা দিয়ে বাইরে থেকে সংগ্রহ করেছিলেন। গোয়ালন্দ থেকে আসা সোনিয়া আক্তার জানান, তাঁর মেয়েকে কুকুরে আঁচড় দিয়েছে, প্রথম ডোজ দিলেও দ্বিতীয় ডোজের জন্য হন্যে হয়ে ঘুরেও টিকা পাচ্ছেন না। দাদশী ইউনিয়নের কৃষ্ণ কুমার হালদার বলেন, “গতকাল রাত ১০টা পর্যন্ত সব দোকানে খুঁজেছি, কোথাও নেই। এখন কী করব বুঝতে পারছি না।”

 শহরের ওষুধ বিক্রেতারা জানান, ইনসেপ্টা ও পপুলার ফার্মাসিউটিক্যালস এই টিকা সরবরাহ করে থাকে। কিন্তু ২০ দিন ধরে কোম্পানিগুলো কোনো নতুন টিকা দিচ্ছে না। ৫০০ টাকা নির্ধারিত দাম থাকলেও সংকটের কারণে অনেক ক্ষেত্রে রোগীদের বেশি দাম দিতে হচ্ছে অথবা চারজনের গ্রুপ করে একটি ভায়াল শেয়ার করতে হচ্ছে।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান বলেন, “সারাদেশেই টিকার সংকট চলছে। আমরা চাহিদা পাঠিয়েছি কিন্তু স্টোরে টিকা নেই। কবে আসবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।”

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ জানান, ঢাকা থেকে সরবরাহ বন্ধ থাকায় উপজেলা হাসপাতালগুলোতেও টিকা দেওয়া যাচ্ছে না। তবে তারা নিয়মিত যোগাযোগ রাখছেন এবং টিকা আসামাত্রই বিতরণের ব্যবস্থা করা হবে।

শীতকালে কুকুর-বিড়ালের উপদ্রব বেড়ে যাওয়ায় টিকার এই সংকট দীর্ঘায়িত হলে জেলাজুড়ে জলাতঙ্ক রোগের ঝুঁকি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।


এক নজরে জলাতঙ্ক টিকার সংকট:

  • সংকট শুরু: ১৩ ডিসেম্বর ২০২৫ থেকে।

  • মাসিক চাহিদা: প্রায় ৩,৫০০ – ৪,০০০ ডোজ।

  • বর্তমান অবস্থা: হাসপাতাল ও ওষুধের দোকান—উভয় জায়গায় শূন্য।

  • ভুক্তভোগী: দৈনিক গড়ে ২০০ – ২৫০ জন।

কালুখালীতে পিকআপের ধাক্কায় ভ্যান দুমড়ে-মুচড়ে, বৃদ্ধ গুরুতর আহত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ মফিজ উদ্দিন মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া

রাজবাড়ীতে তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ ও বৈধ কাগজ না থাকায় ১১ জনকে জরিমানা

মো. আকাশ মাহমুদ: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিরিয়াল ভঙ্গ এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে আসায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে

সময়ের ‘১৫’র সন্ধি’ উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ আয়োজন

রাজবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও

মানিকগঞ্জে শিশু হত্যার সন্দেহে গণপিটুনি: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা ও চাচার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় অপহৃত এক শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন এক যুবকের বাবা ও চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং

‘বাঁচলে একসাথে, মরলে একসাথে’: স্ত্রীকে কিডনি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জসিম

পর্দার নয়, বাস্তবের এক ‘নায়ক’ হিসেবে আবির্ভূত হলেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি কিডনি দান করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন স্ত্রী

You cannot copy content of this page