কালুখালী টাইমস

পাংশায় ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এস,কে পাল সমীর : কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী রাজবাড়ীর পাংশা উপজেলা ছাত্রদল ও এর অধীনস্থ বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৪টায় পাংশা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে পাংশা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।

রাজবাড়ী জেলা ছাত্রদল নেতা সজিব রাজার সভাপতিত্বে এবং পাংশা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর-রশীদ
পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান
কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাধে শ্যাম বিশ্বাস রাজেস, সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রাজ, সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. মাহফুজুর রহমান, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হাসান আল মামুন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল, পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সেলিম সরদার, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর রহমান, পাংশা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. শামীম আহমেদ রুবেল, কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন জুয়েল, ইউডা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাকিব হোসেন, শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি তানজিম খাম দীপ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিক আহমেদ, বাংলা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শাকিল আহমেদ, পাংশা পৌর ছাত্রদলের সভাপতি মো. রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আশিক বিল্লাহ, পাংশা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. শামিমুর রহমান শোভন সহ উপজেলা, পৌর ও কলেজ সহ ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মী এবং বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষিত ও সচেতন ছাত্রসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রদলকে এই পরিকল্পনার অগ্রণী বাহিনী হিসেবে কাজ করতে হবে।

প্রশিক্ষণ কর্মশালার শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রিংকু।

কালুখালীতে পিকআপের ধাক্কায় ভ্যান দুমড়ে-মুচড়ে, বৃদ্ধ গুরুতর আহত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ মফিজ উদ্দিন মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া

রাজবাড়ীতে তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ ও বৈধ কাগজ না থাকায় ১১ জনকে জরিমানা

মো. আকাশ মাহমুদ: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিরিয়াল ভঙ্গ এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে আসায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে

সময়ের ‘১৫’র সন্ধি’ উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ আয়োজন

রাজবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও

মানিকগঞ্জে শিশু হত্যার সন্দেহে গণপিটুনি: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা ও চাচার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় অপহৃত এক শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন এক যুবকের বাবা ও চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং

‘বাঁচলে একসাথে, মরলে একসাথে’: স্ত্রীকে কিডনি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জসিম

পর্দার নয়, বাস্তবের এক ‘নায়ক’ হিসেবে আবির্ভূত হলেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি কিডনি দান করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন স্ত্রী

You cannot copy content of this page